আজ ২০ জুন। ১৮৯৩ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা হয়। বাবা ও সৎমাকে হত্যার অভিযোগে অভিযুক্ত লিজি বোর্ডেনকে মাত্র এক ঘণ্টারও বেশি সময়ের আলোচনার পর নির্দোষ ঘোষণা করেন জুরি বোর্ডের সদস্যরা। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে তিনি খালাস পেলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য আজও অমীমাংসিত। ঘটনাটি সে সময় বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং বিচারব্যবস্থার ইতিহাসে অন্যতম আলোচিত মামলায় পরিণত হয়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
৪৫১ : রোমান ও ভিসিগথ বাহিনী ফ্রান্সে ‘আতিলা দ্য হান’ এর সেনাবাহিনীকে পরাজিত করে।
১২১৪ : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক সনদ লাভ করে।
১৭৫৬ : কলকাতার ‘ব্ল্যাক হোল’ কারাগারের মর্মান্তিক ঘটনায় বহু বন্দির মৃত্যু হয়।
১৭৮৯ : ফ্রান্সে ‘টেনিস কোর্ট শপথ’-এর মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার করা হয়।
১৮৩৭ : রানি ভিক্টোরিয়া যুক্তরাজ্যের সিংহাসনে আরোহণ করেন।

রাজা চতুর্থ উইলিয়ামের মৃত্যুর পর রানী ভিক্টোরিয়া সিংহাসনে বসেন
১৮৪০ : স্যামুয়েল মর্স টেলিগ্রাফের পেটেন্ট লাভ করেন।
১৮৯৩ : বহুল আলোচিত হত্যা মামলায় লিজি বোর্ডেনকে নির্দোষ ঘোষণা করা হয়। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য আজও অমীমাংসিত।
১৯৪৮ : পশ্চিম জার্মানিতে ডয়েচমার্ক চালু হয়।
১৯৬৭ : ভিয়েতনাম যুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় মুহাম্মদ আলীকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
জন্ম
১৫৬৬ : সিগিসমুন্ড তৃতীয় ভাসা, পোল্যান্ড ও সুইডেনের রাজা।
১৮১৯ : জ্যাক অফেনবাখ, ফরাসি সুরকার।
১৯২৮ : এরিক ডলফি, মার্কিন সংগীতশিল্পী।
১৯৪১ : স্টিফেন ফ্রিয়ার্স, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক।
মৃত্যু
১৯৪৭ : বেঞ্জামিন ‘বাগসি’ সিগেল, মার্কিন অপরাধজগতের আলোচিত ব্যক্তি।
১৯৯৭ : লরেন্স পেটন, মার্কিন সংগীতশিল্পী।












