আজ ২২ জুন। ১৯৮৬ সালের আজকের দিনে মেক্সিকো বিশ্বকাপে ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত ও স্মরণীয় ঘটনার জন্ম দিয়েছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে তিনি হাত দিয়ে গোল করলেও ‘বৈধ’ ঘোষণা করেন রেফারি। মূলত রেফারি ভুলবশত ‘হেড গোল’ মনে করে সিদ্ধান্ত দিয়েছিলেন।

পরবর্তীতে ম্যারাডোনা নিজেই এ গোলটিকে ‘হ্যান্ড অব গড’ বা ‘ঈশ্বরের হাতের গোল’ বলে আখ্যায়িত করেন। এ গোলের মাধ্যমে আর্জেন্টিনা ম্যাচটি জিতে নেয় এবং পরবর্তীতে টুর্নামেন্টে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা

১৬৩৩ : পোপের চাপে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মতবাদ প্রত্যাহার করতে বাধ্য হন।

১৬৭৫ : দ্বিতীয় চার্লসের উদ্যোগে গ্রিনিচে রয়্যাল অবজারভেটরি প্রতিষ্ঠিত হয়।

১৮১৫ : ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর দ্বিতীয়বারের মতো ক্ষমতা ছাড়েন নেপোলিয়ন বোনাপার্ট।

১৮৭৪ : বিশ্ব ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো লন টেনিস খেলাটির সূচনা ঘটে।

১৯৪১ : জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে।

১৯৮০ : ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে শিরোপা জেতে পশ্চিম জার্মানি।

১৯৮১ : জন লেনন হত্যার দায় স্বীকার করেন মার্ক চ্যাপম্যান।

১৯৮৪ : ভার্জিন আটলান্টিকের প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয়।

১৯৮৬ : ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ খ্যাত বিতর্কিত গোল করেন দিয়েগো ম্যারাডোনা।

জন্ম

১৮৩৭ : পল চার্লস মরফি, মার্কিন দাবাড়ু।

১৮৮৭ : স্যার জুলিয়ান হাক্সলি, ব্রিটিশ জীববিজ্ঞানী।

১৯০৬ : অ্যান মোরো লিন্ডবার্গ, মার্কিন লেখক ও বৈমানিক।

১৯১০ : কনরাড জুসে, জার্মান প্রকৌশলী।

মৃত্যু

১৯৬৯ : জুডি গারল্যান্ড, মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী।

১৯৮৭ : ফ্রেড অ্যাস্টেয়ার, মার্কিন অভিনেতা ও নৃত্যশিল্পী।