নিখোঁজ মার্কিন বিমানসেনার অবস্থান চিহ্নিত, ইরান থেকে বের করার অভিযান চলমান

ইরানের অভ্যন্তরে নিখোঁজ বিমানসেনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি আরো জানান, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে।

ওই কর্মকর্তা বলেন, নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিতভাবে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দল তাকে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে কাজ করছে।

F-15E

এফ-১৫ই যুদ্ধবিমান। ছবি: রয়টার্স

আরেকটি সূত্র জানায়, রাতভর চলা অভিযানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক নিখোঁজ ক্রু সদস্যের অবস্থান শনাক্ত করা হয়েছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। তবে সেখানে তীব্র গোলাগুলি হয়েছে।

চলমান সংঘর্ষের কারণে বিমান ক্রু এবং উদ্ধার অভিযানে জড়িত অন্যরা এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন।

সূত্র: আল জাজিরা