সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। অভিন্ন মূল্যবোধ, অর্থনৈতিক বন্ধন, রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা ও সাংস্কৃতিক ঘনিষ্ঠতার ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে। ভ্রাতৃপ্রতিম দুই দেশ পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় সবসময় আন্তরিক উদ্বেগ ও সহযোগিতার মনোভাব প্রদর্শন করেছে।
বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে এ সম্পর্ক আরো সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং আগের বছরগুলোর তুলনায় উভয় দেশের রফতানি ও আমদানিতেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আগ্রহও উল্লেখযোগ্য।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরো ঘনিষ্ঠ সম্পৃক্ততা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে আরো শক্তিশালী হবে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় পারস্পরিক কল্যাণ ও লাভজনক সহযোগিতার একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবেও এ সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে।





