আগে এ খাতে যে লুটপাট হয়েছে সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে। আমাদের লক্ষ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। জ্বালানি খাতের অগ্রগতির পাশাপাশি সরকার বিদ্যুৎ খাতেও জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যমাত্রা ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য বিভিন্ন সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি শিল্প-কারখানা ও অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, ব্যাটারি ও প্রয়োজনীয় উপকরণের ওপর শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর সঙ্গে বিনিয়োগকারীদের ২০৩০ সাল পর্যন্ত বিভিন্ন হারে কর রেয়াত দেয়া হয়েছে।