কিন্তু এসব অগ্রগতি অসম্পূর্ণ হয়ে যায় স্বাস্থ্য খাতে আচমকা ডেঙ্গু, ম্যালেরিয়া কিংবা সম্প্রতি টিকাদান কর্মসূচির ঘাটতিতে শিশুদের মধ্যে হামের সংক্রমণ মহামারী আকার ধারণ করলে। এসব সমস্যা প্রমাণ করে দেশের স্বাস্থ্য সমস্যা কাভারেজের দুর্বলতায়। স্বাস্থ্য ব্যয়ের চাপ অবশ্য স্বাস্থ্য খাত সংকটের জন্য জটিল বাস্তবতা। অসুস্থতা দেশে শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, আর্থিক বিপর্যয়ের কারণও হয়ে ওঠে। এমন প্রেক্ষাপটে দেশে ইউনিভার্সাল হেলথ কাভারেজ (ইউসিএইচ) নিশ্চিত করার বিকল্প নেই। স্বাস্থ্য খাতের অর্থনৈতিক জটিলতার সঙ্গে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবও যুক্ত হয়েছে। মশাবাহিত রোগের বিস্তার এবং পরিবেশ দূষণজনিত রোগ স্বাস্থ্যঝুঁকির ধরন দ্রুত বদলাচ্ছে। এ বাস্তবতায় জরুরি ওয়ান হেলথ পদ্ধতি। মানুষ, প্রাণী ও পরিবেশকে বিবেচনায় রেখে স্বাস্থ্য পরিকল্পনা ও নীতি সাজাতে হবে। বিজ্ঞাননির্ভর নীতিনির্ধারণে প্রমাণভিত্তিক তথ্য ও গবেষণাকে কেন্দ্রস্থলে আনতে হবে।

সিনিয়র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চেয়ার গাভি সিএসও স্টিয়ারিং কমিটি