বিএনপি সরকার এরই মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আদলে দেশে একটি ‘সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা’ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এক্ষেত্রে তারা কী কী পদক্ষেপ নেবে তার ফলাফল ধীরে ধীরে মিলবে। বর্তমানে স্বাস্থ্য খাতের কাঠামোবদ্ধ অনেক চ্যালেঞ্জের মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো বরাদ্দকৃত বাজেটের সঠিক ব্যবহার বা খরচ করতে না পারা। একটি আদর্শ স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, বর্তমানে বরাদ্দ দেয়া হয় তার মাত্র তিন ভাগের এক ভাগ। বছরের মাঝামাঝি সময়ে যখন বাজেট পর্যালোচনা করা হয়, তখন দেখা যায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় সেই অপর্যাপ্ত বরাদ্দেরও প্রায় তিন ভাগের এক ভাগ কমিয়ে দেয়া হয়। অবশিষ্ট বরাদ্দের প্রায় তিন ভাগের এক ভাগ অব্যয়িত থাকে। যে অর্থটুকু খরচ করা হয়, তার মধ্যেও প্রায় তিন ভাগের এক ভাগ অপচয় হয়। সব মিলিয়ে দেখা যায়, স্বাস্থ্য খাতের মোট বাজেটের মাত্র তিন ভাগের এক ভাগ প্রকৃত অর্থে জনগণের সেবায় কার্যকরভাবে ব্যবহৃত হয়।

অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়