সাংবাদিক ও সংবাদ প্রতিষ্ঠানগুলো দীর্ঘ সময় ধরেই কোনো না কোনোভাবে ভুক্তভোগী। জনগণের করের টাকায় চলা এ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো জনগণকে সেভাবে সেবা দেয় না। দেশটা স্বাধীন হওয়ার পর শুরুতেই স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এল। চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময়ে এ সরকারের অনেক কাজ করার সুযোগ ছিল। কিন্তু তারা সেটা করেনি।