ক্রেতারা এখন সাধারণ ফ্রিজের চেয়ে গ্লাস ডোর ডিজাইন এবং বড় ধারণক্ষমতার প্রিমিয়াম ফ্রিজের দিকে বেশি ঝুঁকছেন। গত বছরের তুলনায় এ বছর বাজারে একটি ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে, মধ্যম থেকে উচ্চ ধারণক্ষমতার (৫৫০+ লিটার) রেফ্রিজারেটর সেগমেন্টে প্রবৃদ্ধির হার বেশ আশাব্যঞ্জক। যা নির্দেশ করে যে মানুষের জীবনযাত্রার মান ও গুণগত পণ্যের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে।

বর্তমান যুগের ক্রেতারা ফ্রিজ কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন? (যেমন: বিদ্যুৎ সাশ্রয়, ডিজাইন, নাকি দীর্ঘস্থায়ী ওয়ারেন্টি)

বর্তমান যুগের ক্রেতারা খুবই সচেতন। তারা মূলত একটি ‘অল-ইন-ওয়ান’ প্যাকেজ খোঁজেন। তবে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি। কারণ মাস শেষের ইউটিলিটি বিল ক্রেতাদের বড় একটি চিন্তার কারণ। এর ঠিক পরপরই আসে পণ্যের নান্দনিক ডিজাইন, যা ঘরের ভেতরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আবার ক্রেতারা ব্র্যান্ডের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে দীর্ঘস্থায়ী ওয়ারেন্টির দিকে নজর দেন। ভিশন ঠিক এ জায়গাগুলোতেই কাজ করছে।

‘স্মার্ট হোম’ ধারণার সঙ্গে আধুনিক রেফ্রিজারেটরে ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ইনভার্টার প্রযুক্তির ব্যবহার ও কার্যকারিতা নিয়ে আপনার মূল্যায়ন কী?

‘স্মার্ট হোম’ এখন আর কোনো ভবিষ্যৎ কল্পনা নয়, এটি বর্তমানের বাস্তবতা। আধুনিক রেফ্রিজারেটরে ইনভার্টার প্রযুক্তির ব্যবহার এখন একটি স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছে, যা শতভাগ কার্যকরভাবে বিদ্যুৎ সাশ্রয় করে। অন্যদিকে এআই ও আইওটি প্রযুক্তির সংযোজন ফ্রিজের ভেতরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা, খাবারের মেয়াদ ট্র্যাকিং করা বা দূর থেকে স্মার্টফোনের মাধ্যমে ফ্রিজ পরিচালনা করার সুবিধা দেয়। ভিশন এ স্মার্ট প্রযুক্তির রূপান্তরে অত্যন্ত ইতিবাচক এবং আমাদের আরঅ্যান্ডডি টিম আগামী প্রজন্মের জন্য আরো বেশি আইওটি-অ্যানাবল্ড স্মার্ট ফ্রিজ নিয়ে কাজ করছে।

বাংলাদেশে শতভাগ গ্রিন বা পরিবেশবান্ধব রেফ্রিজারেটর উৎপাদনের ক্ষেত্রে দেশীয় ব্র্যান্ডগুলো কতটুকু এগিয়েছে?

দেশীয় ব্র্যান্ড হিসেবে ভিশন পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করছে। বাংলাদেশে পরিবেশবান্ধব রেফ্রিজারেটর উৎপাদনের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের উৎপাদিত প্রতিটি ফ্রিজে ওজোন স্তরের জন্য সম্পূর্ণ নিরাপদ ও ক্ষতিকর ক্লোরোফ্লুরোকার্বন (সিএফসি) মুক্ত।

আর৬০০এ (আইসো-বিউটেন) রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হচ্ছে। এছাড়া আমাদের ৫-স্টার এনার্জি রেটিং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার কার্বন নিঃসরণ কমাতে সরাসরি ভূমিকা রাখছে, যা আমাদের শতভাগ গ্রিন প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তীব্র গরম এবং সাময়িক লোডশেডিংয়ে খাবারের গুণগত মান ঠিক রাখতে আপনাদের ফ্রিজগুলোতে কী ধরনের বিশেষ ব্যাকআপ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে?

বাংলাদেশের তীব্র গরম এবং লোডশেডিংয়ের কথা মাথায় রেখেই ভিশন রেফ্রিজারেটরগুলোর বডিতে বিশেষ মোটা ফোমিং থিকনেস (থিক ফোমিং ইনসুলেশন) ব্যবহার করা হয়েছে। এ উন্নত প্রযুক্তি বাইরের গরম বাতাসকে ভেতরে ঢুকতে দেয় না এবং ভেতরের ঠাণ্ডা ভাবকে দীর্ঘক্ষণ আটকে রাখে। ফলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও ফ্রিজের ভেতরের তাপমাত্রা সহজে বাড়ে না। ফলে খাবার বা কোরবানির মাংসের গুণগত মান থাকে একদম সতেজ ও সুরক্ষিত।

সামনেই পবিত্র ঈদুল আজহা। এ সময়ে ফ্রিজ ও ডিপ ফ্রিজের বাজারকে ধরতে আপনাদের ব্র্যান্ডের বিশেষ প্রস্তুতি, নতুন মডেল এবং অফারগুলো কী কী?

কোরবানির ঈদকে সামনে রেখে ভিশন এবার বিশাল প্রস্তুতি নিয়েছে। বড় পরিবারের বাড়তি মাংস সংরক্ষণের সুবিধার্থে আমরা ৫৫৬ ও ৫৬৬ লিটারের প্রায় ১০টি নতুন বড় মডেল বাজারে এনেছি। এছাড়া নান্দনিকতার জন্য যুক্ত হয়েছে ৩০টিরও বেশি নতুন আকর্ষণীয় রঙ। স্টাইলিশ লুকে এসব নতুন সিলভার কালার পণ্যে আমাদের বিশেষ আকর্ষণ কনভার্টিবল ভার্টিক্যাল ফ্রিজার। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য আমাদের সব শোরুমে চলছে ১০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ছাড়। প্রতিটি ফ্রিজের সঙ্গে উপহার হিসেবে থাকছে ১০ পিসের একটি ‘ফুলঝুরি মেগা গিফট বক্স’ একদম ফ্রি!

একটি ইলেকট্রনিক পণ্যের জন্য বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশব্যাপী গ্রাহকদের দ্রুত এবং মানসম্মত সেবা পৌঁছাতে আপনাদের নেটওয়ার্ক কতটা প্রস্তুত?

ভিশন মনে করে আফটার সেলস সার্ভিসই গ্রাহকের আস্থা ধরে রাখার মূল চাবিকাঠি। আমাদের দেশব্যাপী বিস্তৃত একটি শক্তিশালী ও ডেডিকেটেড সার্ভিস নেটওয়ার্ক রয়েছে। আমরা আমাদের প্রতিটি ফ্রিজের কম্প্রেসারের ওপর দিচ্ছি ১২ বছরের দীর্ঘ গ্যারান্টি, ৪ বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং ৪ বছরের ফ্রি আফটার সেলস সার্ভিস। যেকোনো সমস্যায় আমাদের দক্ষ টেকনিশিয়ানরা সরাসরি গ্রাহকের বাসায় গিয়ে (হোম সার্ভিস) দ্রুত সেবা নিশ্চিত করেন। এমনকি বড় যান্ত্রিক ত্রুটির ক্ষেত্রে গ্রাহকের মাংস যেন নষ্ট না হয়, সেজন্য আমরা সাময়িকভাবে ‘ব্যাকআপ ফ্রিজ’ সুবিধাও দিয়ে থাকি।

রেফ্রিজারেটর দীর্ঘদিন ভালো রাখতে গ্রাহকদের প্রতি আপনার বা আপনার ব্র্যান্ডের পক্ষ থেকে বিশেষ কোনো রক্ষণাবেক্ষণ টিপস আছে কি?

ভিশন রেফ্রিজারেটর অত্যন্ত টেকসই। তবে এর স্থায়িত্ব আরো বাড়াতে আমরা গ্রাহকদের কিছু সহজ টিপস দিয়ে থাকি। যেমন সঠিক দূরত্বে তথা, ফ্রিজটি দেয়াল থেকে অন্তত ৬-১০ ইঞ্চি দূরে স্থাপন করুন। যাতে কম্প্রেসারের বাতাস সহজে চলাচল করতে পারে। এছাড়া ফ্রিজের ভেতরে ধারণক্ষমতার অতিরিক্ত খাবার বা মাংস গাদাগাদি করে রাখবেন না, এতে ঠাণ্ডা বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়। ফ্রিজের দরজার রাবার বা অ্যান্টিব্যাকটেরিয়াল গ্যাসকেটটি নিয়মিত ভেজা কাপড় দিয়ে পরিষ্কার রাখুন, যাতে ভেতরের ঠাণ্ডা বাতাস বাইরে বের হতে না পারে। সর্বশেষ কোনো গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না। খাবারটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা করে তারপর ফ্রিজে রাখুন। এতে কম্প্রেসারের ওপর বাড়তি চাপ পড়ে না।