কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর ভবিষ্যতের ভয়ের বিষয় নয়, বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। চাকরির বাজারে এর উল্লেখযোগ্য প্রভাব দেখা যাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক দুই প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম ও ক্রাউডস্ট্রাইক এআইয়ের ব্যবহারে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী ছাঁটাই করেছে। প্রায় ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে ক্রাউডস্ট্রাইক বলেছে, এআই ব্যবহারে নতুন লোক নিয়োগের প্রয়োজন কমেছে। এদিকে আইবিএম মানবসম্পদ বিভাগে শতাধিক কর্মীর কাজ এখন এআই দিয়ে করাচ্ছে। প্রতিষ্ঠানদ্বয়ের মতে, এআই এখন শুধু কাজের গতি বাড়ানো নয়, বরং ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে কাজ করছে। তবে এতে চাকরির নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। এক্ষেত্রে বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন দক্ষতা উন্নয়নের ওপর। খবর টেকরাডার
এআইয়ের ব্যবহারে কর্মী ছাঁটাই, চাকরির নিরাপত্তায় উদ্বেগ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর ভবিষ্যতের ভয়ের বিষয় নয়, বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। চাকরির বাজারে এর উল্লেখযোগ্য প্রভাব দেখা যাচ্ছে।










