আফ্রিকার দেশ আইভরি কোস্টকে হারিয়ে ২৩তম ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ইউরোপের দেশ নরওয়ে। মঙ্গলবার রাতে ডালাস স্টেডিয়ামে ২-১ গোলের জয় তুলে নেয় নরওয়েজিয়ানরা।

আন্তোনিও নুসার অনবদ্য এক গোলে ৩৯ মিনিটে লিড নেয় নরওয়ে। মার্টিন ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে অনবদ্য এক গোল করেন নুসা। নিকোলাস পেপের পাস থেকে বল পেয়ে ৭৪ মিনিটে আইভরি কোস্টের হয়ে সমতা আনেন আমাদ দানিলো। ৮৬ মিনিটে প্যাটিক বার্গের পাস থেকে বল পেয়ে আলতো টোকায় গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড (২-১)।

AP26181690608512

যোগ করা সময়ে ষষ্ঠ মিনিটে দানিলোর করা দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল পেয়ে যাচ্ছিল আইভরি কোস্ট। যদিও তার এ শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার ওরিয়ান নিল্যান্ড। এই সেভের কারণেই নির্ধারিত সময়ের খেলা জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে নরওয়ে।

আগামী রোববার (৫ জুলই) রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। সোমবার রাতে জাপানকে ২-১ গোলে হারায় ব্রাজিল।