রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের উত্তর পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত প্রধান সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকালে বানীবহ উত্তর পাড়া নুরমুনমেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।