জয়পুরহাটে বাল্যবিবাহের অপরাধে বর, বরের খালা ও মেয়ের মাসহ চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে শহরের সাহেবপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। বাল্যবিবাহের অপরাধে দণ্ডপ্রাপ্তরা হলেন শহরের সাহেবপাড়ার ফয়জুল হকের ছেলে বর নাহিদ হাসান, তার খালা রুমা ও মেয়ের মা মাজেদা।