ময়মনসিংহে সংগ্রামী, উদ্যোক্তা ও মানবিক কাজের জন্য ১২ নারীকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল সকালে জেলা রোভার ভবন মিলনায়তনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিপ্রধান দেশ হিসেবে আমাদের গ্রামীণ জীবনের মূল্যবোধের ভিত ধরে রাখার ক্ষেত্রে নারীর ভূমিকা অপরিসীম। সমাজ-সংসারে তাদের মজুরিবিহীন শ্রম, নিষ্ঠা ও মানবিক মমত্ববোধের প্রতি আমাদের সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করতে হবে।