বগুড়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক কবি-সাহিত্যিক নিয়ে এ সম্মেলন শুরু হয়েছে জেলা পরিষদ মিলনায়তনে। বগুড়া লেখক চক্রের আয়োজনে গতকাল সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী। এর আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।