‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।