এক হাজার টাকার নোট বাতিলের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এটি নিয়ে গুজব না ছড়াতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ড. আহসান এইচ মনসুর বলেন, ১০০০ টাকার নোট বাতিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বাতিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই।