এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ ও উপসর্গ নিয়ে ৮২৬ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং সিলেটে একজন মারা গেছে। একই সময়ে ৬৮ জনের হাম শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৪ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭১৫। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ১৪৪ জন। এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।
হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি ৩৬৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৭ জন।










