ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৯ বাড়িওয়ালাকে ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল অঞ্চল-৫-এর আওতাধীন ৩৩ নং ওয়ার্ডের আওতাধীন মোহাম্মদপুর এলাকায় মশক নিধন অভিযানে তিনটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় তিন বাড়িওয়ালাকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অঞ্চল-৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম।

অঞ্চল-৩-এর আওতাধীন তেজগাঁও এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিদ কায়সার রিয়াদ মশক নিধন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন, নির্মাণাধীন ভবন ও ফাঁকা প্লটে মশকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।