তেতুঁলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শেখ গছ, বানিয়াপাড়া, ভুটু জোত, পাঠানপাড়া, বাংলাচণ্ডীসহ পাঁচটি গ্রামের মানুষ ল্যান্ডকো নামে একটি সোলার কোম্পানির ভূমি দালালের দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে গ্রামবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফসলি জমিতে চাষাবাদ বন্ধ করতে মাইকিং, ঘর-বাড়ি ও জমির ফসল নষ্ট করে জবরদখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ওই পাঁচ গ্রামের তিন শতাধিক নারী পুরুষ অংশ নেয়।