জয়পুরহাট ও পাঁচবিবির বিভিন্ন চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। এর আগে গতকাল সকালে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে চিকিৎসকদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারকের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রুহুল আমিনসহ হাসপাতালের চিকিৎসকরা।