কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
(চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও রেলপথ অবরোধের
উদ্দেশে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বটতলী স্টেশনে অবস্থান
নেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগারপাস এলাকায় গেলে
পুলিশি বাধার সম্মুখীন হন।
এ সময় নারী শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে
পুলিশ। লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে খণ্ড খণ্ড
মিছিল নিয়ে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে এসে সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা জানান, তাদের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা
আন্দোলন চালিয়ে যাবেন।










