জিটিসিএলের ৪২ ইঞ্চি ব্যাসের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাসের ক্ষতিগ্রস্ত পাইপলাইন আজ সকাল ৭ টা ২০ মিনিট নাগাদ মেরামত সম্পন্ন হয়েছে। জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ বিকেল থেকে ওই লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

কর্ণফুলী টানেল ও কাফকোর মধ্যবর্তী স্থানে গত ৯ জুলাই বিকেলে একটি দুর্ঘটনার ফলে আনোয়ারা-ফৌজদারহাট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকল পাইপলাইনের ম্যাপ রাখার নির্দেশ দিয়ে বলেন, ম্যাপিং হাতে থাকলে এরকম দুর্ঘটনা ঘটবে না। গ্রাহক ভোগান্তি কমাতে নিয়মিত মনিটরিং বাড়ানোরও নির্দেশ দেন তিনি।