চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের হাজিশ্বরাই গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বিয়েতে আসা অতিথি ও পরিবারের সদস্যদের বেঁধে রেখে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা ডাকাতরা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম।
স্বর্ণালংকার লুট
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে।










