বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুর ১২টার সময় রাজবাড়ী সদর উপজেলা আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ হোসেন এ নির্দেশ দেন। এর আগে রোববার রাতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করে।