মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার কামারখাড়া ইউনিয়নের চৌসার গ্রামে পদ্মার শাখা নদীর পারে এ কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগীরা জানান, নদীর তীরে অবস্থিত চৌসার গ্রামটি দীর্ঘদিন ধরে ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে পদ্মার ভাঙনে অনেক ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা বিলীন হয়ে গেছে। নদীর তীরবর্তী গ্রামটির বিভিন্ন স্থান ভাঙনের ঝুঁকিতে রয়েছে।