রিজার্ভ নিয়ে শঙ্কা অযৌক্তিক উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,রাজনৈতিক কারণে কেউ কেউ এ বিষয়ে মন্তব্য করছেন। তিনি বলেন, আমাদের রিজার্ভ তলানিতে আছে তা সঠিক নয়, রিজার্ভ ভালো আছে। আরো ভালো হবে। ডলারের দামও শিগগিরই কমে আসবে।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হাসন রাজা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং জেলা পরিষদের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, প্রবাসী ভাইয়েরা টাকা পাঠাচ্ছেন। এখন আরো বাড়ছে। ডলারের দাম বেড়ে ১২০ টাকা হয়ে গেছিলো। এখন সেখানে আর নেই। কমে ১০৫ থেকে ১০৬ টাকায় চলে এসেছে, আরো কমবে।
‘আমাদের রিজার্ভ ভালো আছে’ উল্লেখ করে বলেন, ২০০৮ সালে রির্জাভ ৫ বিলিয়ন ডলার ছিল। সেই জায়গা থেকে আমরা ৪৮ বিলিয়নে উঠলাম। ভালো খরচ করে ৪০ বিলিয়নে নামলাম। আমরা তো মনে হয় অযৌক্তিক শঙ্কা। রাজনৈতিক কারণে কেউ কেউ মন্তব্য করছেন।
রাজনৈতিক কারণে রিজার্ভ নিয়ে মন্তব্য : পরিকল্পনামন্ত্রী
এম এ মান্নান বলেন, প্রবাসী ভাইয়েরা টাকা পাঠাচ্ছেন। এখন আরো বাড়ছে। ডলারের দাম বেড়ে ১২০ টাকা হয়ে গেছিলো। এখন সেখানে আর নেই। কমে ১০৫ থেকে ১০৬ টাকায় চলে এসেছে। আরো কমবে।
এম এ মান্নান বলেন, প্রবাসী ভাইয়েরা টাকা পাঠাচ্ছেন। এখন আরো বাড়ছে। ডলারের দাম বেড়ে ১২০ টাকা হয়ে গেছিলো। এখন সেখানে আর নেই। কমে ১০৫ থেকে ১০৬ টাকায় চলে এসেছে। আরো কমবে।










