শরীয়তপুর-ঢাকা রুটে অতিরিক্ত যাত্রীবোঝাই ও ফিটনেস সনদ না থাকায় দুটি বাস মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। ঈদ শেষে রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ। এই সুযোগে শরীয়তপুর-ঢাকা রুটে কিছু বাস অতিরিক্ত যাত্রীবোঝাই করে ঢাকায় যাচ্ছে। এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জরিমানা
শরীয়তপুর-ঢাকা রুটে অতিরিক্ত যাত্রীবোঝাই ও ফিটনেস সনদ না থাকায় দুটি বাস মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শরীয়তপুর-ঢাকা রুটে অতিরিক্ত যাত্রীবোঝাই ও ফিটনেস সনদ না থাকায় দুটি বাস মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।










