চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের বেঁধে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল স্বর্ণের গহনা, নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায়। সোমবার রাত ২টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ আজমনগর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সকালে ভুক্তভোগী নূরজাহান বেগম বলেন, ‘রাত ২টার দিকে বাড়ির পূর্ব পাশে ছোট ও মেঝো ছেলের ঘরে ঢুকে পড়ে ১৫-২০ জনের একটি ডাকাত দল। তাদের হাতে ছুরি, চাপাতি ও রিভলবারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে রাখা হয়।’
ডাকাতি
চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের বেঁধে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে পরিবারের সদস্যদের বেঁধে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।










