রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে দুই হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১৭ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব আইনি ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (১৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ডিএমপি মিডিয়া বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক রমনা বিভাগে ১০১টি, মতিঝিল বিভাগে ২০৭টি, ওয়ারী বিভাগে ৫৯৩টি, তেজঁগাও বিভাগে ১৫১টি, মিরপুর বিভাগে ৬৮৮টি, উত্তরা বিভাগে ১৫৬টি ও গুলশান বিভাগে ১৬৫টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৩৫৩ টি গাড়ি ডাম্পিং ও ১৭৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।










