জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নুসরাত তাবাসসুম।

২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করে ইসি।