মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক অটোরিকশাচালক হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। এছাড়া দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দিয়েছেন বিচারক। বাকি তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।