মেহেরপুরে এমবিবিএস চিকিৎসক না হয়েও চোখের চিকিৎসা করা ও অন্য চিকিৎসকের বিএমডিসির নিবন্ধন ব্যবহারের অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে চক্ষু চিকিৎসা ক্যাম্প করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন তাফহিমুল হুছাইন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল। এছাড়া তার সহযোগী সাগর আলীকে (২৩) এক মাসের কারাদণ্ড ও গাড়িচালক ইমনকে (২৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।