নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন থেকে আহরণ করা ১২ মণ ১০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। সুন্দরবনসংলগ্ন কালাবগি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা কাঁকড়া ও আটক ব্যক্তিদের বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান। শুক্রবার রাতে কাঁকড়াগুলো জব্দ করা হয়।