মাগুরায় বাস ও ইট বোঝাই ইঞ্জিন চালিত ট্রলির
মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক সজিব হোসেন (২৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসযাত্রীসহ
১৫ জন। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব শ্রীপুর উপজেলার ওয়াপদা গ্রামের
ওয়াজেদ আলীর ছেলে। এ ঘটনায় আহতদের আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন মাগুরা ফায়ার
সার্ভিসের উপ-পরিচালক আলী সাজ্জাদ।
তিনি জানান, মাগুরা-যশোর মহাসড়কের জাগলা
এলাকায় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইট বোঝাই
ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে সজিব, সাইফুল, সাইফুল ইসলাম, মিলন
মিয়া, শারমিন সুলতানা, মোশারফ হোসেন, জরিনা, হাজেরা, মোহাম্মদ আলীসহ ১২ জনকে আহত অবস্থায়
উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক চালক সজিবকে মৃত ঘোষণা
করেন। আহতদের চিকিৎসা চলছে।
সজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল
মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।










