বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিষ্ঠাতা ও সভাপতি সেলিমা আহমেদ মারা গেছেন। আজ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেলিমা আহমেদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সেক্রেটারি জেনারেল এস এম আবুল কালাম আজাদ।
সেলিমা আহমেদ নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তার স্বামী মাতলুব আহমেদ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) প্রতিষ্ঠাতা সভাপতি।
সেলিমা আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইবিসিসিআই সভাপতি মশিউর রহমান।
এক শোকবার্তায় তিনি বলেন, আইবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মতলুব আহমেদের সহধর্মিণী সেলিমা আহমেদের মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত।










