মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা মহানগরীর হাতিরঝিল থানাধীন মধুবাগ ও তেজগাঁও থানাধীন নাবিস্কো এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা ১২ জনকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর), গুলশান সার্কেলের পরিদর্শক মো. তমিজ উদ্দিন মৃধা, সার্কেলের অন্য সদস্যরা এবং পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান পরিচালনা করে মো. লিমন (২৯), মো. (২০), মো. তুহিন (২০), মো. শহিদুল ইসলাম (২৭), সাকিব হোসেন, (২২) মো. রুস্তম আলী (৪২), আলম মিয়া (২৭), রহিদুল উসলাম (৬০), মো. রিফাত (২০), মো. রবিউল ইসলাম (২০), মো. সোহাগ (২৫), মো. আপেলকে (৪০) গাঁজা সেবন ও বহনের দায়ে আটক করা হয়। আটককৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস। অভিযানের বিষয়ে জানতে চাইলে তিনি বণিক বার্তাকে বলেন, ‘মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করা এবং মাদকের নিয়ন্ত্রণ ও নির্মূলের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মাদক অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান কর হয়। এ অভিযান নিয়মিত চলমান থাকবে।’










