সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। সোমবার (১৯ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  ডিএমপি।

এতে বলা হয়, সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়েছে। 

মোহাম্মদপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রিমান্ডের আবেদন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।