ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি ওজনের পাঁচটি স্বর্ণবার উদ্ধার করেছে বিজিবি। গতকাল দুপুরে মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে মাটিলা বিওপির বিজিবি সদস্যরা স্বর্ণবারগুলো উদ্ধার করেন। মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক (অধিনায়ক) এইচএম সালাহউদ্দিন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

এইচএম সালাহউদ্দিন চৌধুরী জানান, চোরাকারবারিরা সীমান্তসংলগ্ন কৃষিজমিতে কাজ করার ছলে স্বর্ণের চালানটি ভারতে পাচারের চেষ্টা করছিল। আগে থেকেই খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় পাঁচটি স্বর্ণবার উদ্ধার করা হয়।