বরগুনার আমতলীতে নকল বীজ রোপণ করার এক মাসের মধ্যে চারায় ধান আসায় চরম বিপাকে পড়েছেন গোছখালী গ্রামের প্রায় অর্ধশত কৃষক। কৃষকরা ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল বেলা ১১টায় গোছখালী গ্রামে কৃষক মজিবুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক জানান, স্থানীয় ডিলার মো. চাঁন মিয়ার কাছ থেকে এক মাস আগে প্রাইম কোম্পানির লাল গুটি স্বর্ণা বীজধান ক্রয় করে রোপণ করেন। কিন্তু ধান বিজ রোপণের এক মাসের মধ্যে চারার গর্ভে ধান ধান চলে এসেছে।