বরগুনার আমতলীতে সড়ক ও জনপথের জমি দখল করে গড়ে তোলা আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ও পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান। আমতলী সরকারি এ কে হাইস্কুল চত্বর থেকে নতুন বাজার চৌরাস্তা মোড় পর্যন্ত ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণ করা হয়।