রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় আয়শা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে পাট্টা ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আয়শা পাট্টা ইউনিয়নের আসিক বিশ্বাসের মেয়ে।
পুলিশ জানায়, সকালে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ভ্যান শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










