নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন ও বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন পাঁচজন।
আজ মঙ্গলবার বিকেলে সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নে নিহতরা হলেন- কিরণ দাসের ছেলে জুয়েল দাস ও ভৈরব উপজেলার জসিম উদ্দিন।
স্থানীয়রা জানান, বিকেলে সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরওয়াপদা ইউনিয়নের আল আমিন রাস্তার মাথা এলাকায় প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এ সময় সিএনজিটি রাস্তার পাশে গর্তে পড়ে যায়। বাহনটির যাত্রী ছিলেন জুয়েল ও জসিম। দুর্ঘটনায় তিনটি বাহনের ৫ যাত্রী আহত হন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে উত্তর একলাশপুরে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম চৌধুরী দুর্ঘটনায় নিহত হন। তার বাবার নাম আবদুল হক চৌধুরী (মৃত)।
একলাশপুরের রঞ্জনবিবি বাজার এলাকায় পিকআপ চাপায় মৃত্যু হয় নুরুল ইসলামের। স্থানীয়রা জানান, রঞ্জনবিবি বাজার থেকে বাড়ি ফেরার জন্য মূল সড়কের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিলেন নুরুল ইসলাম। এ সময় মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ও বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, নিহতদের মরদেহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩