মুন্সিগঞ্জ সদর উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতার জের ধরে ১৫টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বিদ্যুৎ না থাকায় পরিবারগুলো ভোগান্তির শিকার হচ্ছে। ভুক্তভোগীরা নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ছিলেন। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।