চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন নাচোল সদর ইউনিয়নের ঝলঝলিয়া গ্রামের ওসমান আলী (৩০) ও গোমস্তাপুর উপজেলার শ্যামপুরের জিনাতপুর গ্রামের মোহাম্মদ উজ্জ্বল (৬০)। গতকাল বিকালে কৃষিজমিতে কাজ করার সময় এ দুর্ঘটনার শিকার হন তারা।

স্থানীয়রা জানান, নাচোল উপজেলার কামার জগদইল দিঘিপাড়া গ্রামের পাশে কৃষিজমিতে ছয় কৃষক কাজ করছিলেন। বিকাল ৫টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ উজ্জ্বল। অন্য কৃষকরা সুস্থ রয়েছেন। এছাড়া ঝলঝলিয়া গ্রামে কৃষিজমিতে কাজ করার সময় ব্রজপাতে ওসমান আলীর মৃত্যু হয়েছে।

নাচোল থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। তবে মরদেহ স্থানীয়রা তাদের বাড়ি নিয়ে গেছেন।