স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ‘আগামীতে বন্যা পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায়, আমরা সেটা পর্যালোচনা করছি। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারকে এখন আমরা গুরুত্ব দিচ্ছি।’
গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগী ও জেলা পর্যায়ে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ অন্য কর্মকর্তারা।
এএফ হাসান আরিফ বলেন, ‘সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সব পর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যা-পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা হচ্ছে। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা আমরা স্বাভাবিক করতে সব পদক্ষেপ নেব।’










