দেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী তীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি । সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং-এর সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টরকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, টেকসই প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরো কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
এসম তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও গ্রামীণ উন্নয়নে বিভিন্ন রুপান্তরমূলক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে এডিবিকে আরো এগিয়ে আসার আহ্বান জানান।
বৈঠকে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবিকে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এডিবি কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, সংস্থাটি বাংলাদেশে অন্যতম বৃহৎ কার্য়ক্রম পরিচালনা করে থাকে। এছাড়া, বাংলাদেশের সাথে অংশীদারীত্ব জেরদার এবং নতুন কান্ট্রি পার্টনাশিফ স্ট্রাটেজি প্রণয়নে কাজ করা হচ্ছে।
তিনি জানান, টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও ভাঙ্গণ প্রতিরোধে এডিবি বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী।
এসময় পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব এনামূল হক উপস্থিত ছিলেন।










