গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত জয়ন্ত কুমার রায়ের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে। সে ওই এলাকার ধরনী কান্তের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বণিক বার্তাকে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।










