টাঙ্গাইলের কালিহাতীতে বাস, ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১১জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ২৬ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতীর চাটিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন।

নিহতরা হচ্ছেন, জেলার ভূঞাপুর উপজেলার ঘাটান্দি এলাকার মৃত মেছের আলীর স্ত্রী হীরামন বেগম (৬৫) ও কালিহাতীর উপজেলার তারাবাড়ী এলাকার সোহেল রানার ছেলে আব্দুল্লাহ মিয়া (২০)। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনর্চাজ মীর মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিল। এবং ঘাটাইলের দিক থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটাইল দিকে যাচ্ছিল। বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখে সংঘর্ষ হয়। ট্রাকটি সিএনজির উপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় ও সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।