জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাতের কোনো এক সময় উদয়পুর ইউনিয়নের শেখপুর মাঠে বরেন্দ্র প্রকল্পের একটি গভীর নলকূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, রোববার রাতের কোন এক সময় শেখপুর মাঠে বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করতে আসেন ওই ব্যক্তি। সে সময় ওই গভীর নলকূপের সঙ্গে সংযুক্ত মিটারটি চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল সকালে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাতের কোনো এক সময় উদয়পুর ইউনিয়নের শেখপুর মাঠে বরেন্দ্র প্রকল্পের একটি গভীর নলকূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাতের কোনো এক সময় উদয়পুর ইউনিয়নের শেখপুর মাঠে বরেন্দ্র প্রকল্পের একটি গভীর নলকূপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।










